বাগেরহাট প্রতিনিধি: সোমবার বিকালে কচুয়া উপজেলার ফুলতলা ঈদগাহ ময়দানে স্থানীয় জামায়াত আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আলোচনাসভায় বক্তারা এ আহবান জানান। ইউনিয়ন জামায়াতের সভাপতি আঃ রউফ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য জননেতা মোঃ মনজুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মো: এনামুল হক, জামায়াত নেতা অধ্যাপক মোস্তাজাবুল হক, মাওলানা আলতাফ হোসাইন, ফকির আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ও মাওলানা আশিকুল ইসলাম।
ইফতার মাহফিলের পর প্রধান অতিথি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এলাকাবাসীর প্রাণের দাবি বলেশ্বর নদী পাড় পর্যন্ত বিস্তীর্ন মাঠের ভেতর খাল খনন করে চলাচলের জন্য একটা রাস্তা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।