বিজ্ঞপ্তিঃ হামদর্দ বাংলাদেশের চলমান ছয়দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আজ ছিল পঞ্চম দিন। এ দিনে অংশ নেন ফ্যাক্টরি, কর্পোরেট অফিস ও মার্কেটিং বিভাগের রিজওনাল ম্যানেজার, সিনি.জোনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “হামদর্দ শুধুই একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ ও মূল্যবোধভিত্তিক সেবামিশন। দক্ষতা ও নৈতিকতা, এ দু'য়ের সমন্বয়েই গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন উপস্থিত ছিলেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, "হামদর্দের প্রতিটি বিভাগের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, পেশাগত দক্ষতা এবং মানবিক মূল্যবোধের উন্নয়ন ঘটানো, সেবার মান আরও উন্নত করাই এ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. সাদেক।
কর্মশালাটি পরিচালনা করছেন খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার BRIDDHI (Industrial & Marketing Consultants) এর চেয়ারম্যান আকবার হাসান। তিনি অংশগ্রহণকারীদের দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি এবং প্রতিষ্ঠানভিত্তিক পেশাদারিত্ব নিয়ে কার্যকর সেশন পরিচালনা করেন।
আমিনুল/দৈনিক গণজাগরণ