নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাগরণ প্যানেল। আগামী ১৮ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঘোষিত প্যানেলে সভাপতি পদে মোকররম হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার আবদুল লতিফ এবং অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে মো. শাহাদাত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোকররম হোসেন খান ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার আবদুল লতিফ বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মো. শাহাদাত হোসেন জেমস ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সহ-সভাপতি-১ পদে এ এম মহিব উদ্দিন, সহ-সভাপতি-২ পদে এস এম জাহিদুল ইসলাম এবং সহ-সভাপতি-৩ পদে মো. রেজাউল করিম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যথাক্রমে পারফেক্ট হোল্ডিংস লিমিটেড, ইউনিটেক হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেড এবং ওরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
ডিরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধু মিলন প্রপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজোয়ানুল হক, প্লাস প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন সিকদার, এরিস্টো রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতার হোসেন, ডিউরেবল ডেভেলপমেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিসোর্স রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন, বিলটেক ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. এমদাদ হোসেন, উত্তরাধিকার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুর রহমান তালুকদার।
জাগরণ প্যানেল জানায়, আবাসন খাতের উন্নয়ন, সদস্যদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা এ নির্বাচনে অংশ নিচ্ছে।
প্যানেলের প্রার্থী মো. শাহাদাত হোসেন বলেন, নির্বাচিত হলে রিহ্যাবের আর্থিক কাঠামো আরও শক্তিশালী করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টেকসই আবাসন খাত গড়ে তুলতে কাজ করবেন তারা। তিনি বলেন, স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে রিহ্যাবকে আরও শক্তিশালী করা সম্ভব।
জাগরণ প্যানেলের প্রার্থীরা রিহ্যাব সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।