• ঢাকা |

জাতীয় সেমিনারে দেশীয়‎ প্রজাতির বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ


নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাতীয় বৃক্ষরোপণ বিষয়ক এক সেমিনারে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। ২২ জুলাই ২০২৬ বুধবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক এক সেমিনারে এই গুরুত্বারোপ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ এবং অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন "বৃক্ষ রোপণ পুনর্বিবেচনা: স্থানীয় প্রজাতির উপর দৃষ্টি নিবদ্ধ করা"- শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের শিক্ষার্থী নাজিয়া হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।

‎প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বাংলাদেশের বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরোত্বারোপ করে বলেন, দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের বিষয়ে সবাইকে মনোযোগী হতে হবে। এছাড়া রোপণকৃত বৃক্ষের নিয়মিত পরিচর্যা ও টেকসই রক্ষণাবেক্ষণের দিকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

আলোচনা সভা শেষে বোটানিক্যাল গার্ডেনে রক্তচন্দন গাছের চারা রোপণ করার হয়।