মনছুর আলম, পাবনা: নানা কর্মসূচির মাধ্য দিয়ে দুই দিন ব্যাপী পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের ১৯ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
সমাপনী দিন ২২ আগস্ট শনিবার পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা , পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
সমাপনী দিনে ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং চিত্রাংকন, একক অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুণিজন সম্মানা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিশিষ্ঠ নাট্যকার ফিরোজ খন্দকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শিশির ইসলাম ও জান্নাতুল ফেরদাউস অনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, শহীদ সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আকতার জামান, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, বিশিষ্ট নদী গবেষক ড. মনছুর আলম, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ফোরাম পাবনার সভাপতি হাসান আলী, বিশিস্ট নাট্যকার মাসুদ রানা মিঠু, পাঠশালার সহ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পাঠশালার ভুমিকা নিয়ে ভূয়সী প্রসংসা করেন।
উল্লেখ্য, দুই দিন ব্যাপী এ উদযাপনের প্রথম দিন ১৪ আগস্ট শিশু শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন কবিতা গান ও নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপস্থিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন পাঠশালার এই বিশাল আয়োজন।