• ঢাকা |

বুড়িমারীতে বিএনপি ও কৃষক দলের দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান


নিউজ প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বুড়িমারী প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় বুড়িমারীতে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট -১ (হাতীবান্ধা-পাটগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা শুয়াইব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িমারী ইউনিয়ন আমীর মো. মোজাম্মেল হক, পৌর আমীর মো:সোহেল রানা, জামায়াত নেতা কাজী একরামুল হকসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর কার্যক্রম আরও বেগবান করতে নবাগত নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে এলাকায় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।
যোগদানকারী নেতাকর্মীরা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।