• ঢাকা |

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ


নিউজ প্রকাশের তারিখ : ৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৯ মে ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, নিহতদের একজন মো. মুরসালিন, স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, এবং অপরজন নবীর হোসেন। সীমান্ত এলাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

নেতৃবৃন্দ আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনা দীর্ঘদিন ধরেই চলমান। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত এক দশকে সীমান্তে বিএসএফের গুলিতে বহু বাংলাদেশি নিহত হয়েছেন, যা এখনো বন্ধ হয়নি।

তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি কূটনৈতিকভাবে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিবৃতির শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।