সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলার ,পানাইল ইউনাইটেড একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মেহেদী মাসুদ দায়িত্ব গ্রহণের পর হতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর হতে দীর্ঘদিনের জমে থাকা সমস্যা সমাধানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যেমন, শিক্ষকদের জবাবদিহিতা, ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিতি, ছাত্র-ছাত্রীদের নির্ধারিত স্কুলের ড্রেস পরে স্কুলে আসা, অভিভাবকদের সাথে সখ্যতা গড়ে তোলা, কিছু বিষয়ের আমূল পরিবর্তন এসেছে। পড়াশোনার মান উন্নয়ন নজরদারিতে থাকার কারণে পরীক্ষার ফলাফল ভালো এসেছে। তিনি ইতিমধ্যে ছোট ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ জুয়েল হোসেনের মাধ্যমে নিজের অর্থের যোগান দিয়ে স্কুলের জন্য একটা অডিটোরিয়াম হল এর প্রস্তাবনা করেছেন।
বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষা অধিদপ্তর থেকে সদ্য বরাদ্দ প্রাপ্তিতে আন্তরিক প্রচেষ্টা ও সাফল্যের জন্য এলাকাবাসী ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ইউনাইটেড একাডেমি পানাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অর্থ বরাদ্দের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, দায়িত্ব আন্তরিক উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টা। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের উন্নয়ন এই উদ্যোগ ও অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।এই প্রচেষ্টা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস করে।