• ঢাকা |

বাউফলে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

অন্তু হাওলাদার, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুর ১ টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, বাউফল,পটুয়াখালী জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নেব। সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনার জন্য আমরা একসাথে কাজ করছি।”
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে মাঠ প্রশাসন কাজ করছে। প্রশাসনের মূল লক্ষ্য জনগণের আস্থা অর্জন করে সেবা প্রদান করা। সমাজের প্রতিটি অসঙ্গতির বিরুদ্ধে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আমিনুল ইসলাম বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং সরকারের নীতিমালা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা জন্মসূত্রে বাউফলের নাগরিক, আর আমরা কর্মসূত্রে নাগরিক। তাই আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতাই সরকারের সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার সোহাগ হাসান মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন,জুলাই যোদ্ধা কাউসার। কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন, বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউসুফ, মাওলানা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি কামরুজ্জামান ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।