বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আয়োজনে সেন্ট্রাল ইন রহমানিয়ার রুফটপ হলরুমে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বর্তমান সরকারের পরিকল্পনা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি। বিজেইউসির কার্যকরী সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেইউসির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ বশিরুজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেলিভিশন জার্নলিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান, উইকলি ইকোনমিক্স টাইম স্পেশাল করসপন্ডেন্ট শেখ ফরিদুজ্জামান, দ্য কান্ট্রি টুডের সাব-এডিটর এবং হিমালয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সভাপতি সাঈদ মাহমুদ সহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিজেইউসি সিনিয়র ভাইস- চেয়ারম্যান রাজিবুল ইসলাম, ভাইস- চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ন- মহাসচিব লায়ন খান আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সীমান্ত, প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন আলম, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর হক,জনসংযোগ সম্পাদক জিয়াউদ্দিন দিদার, কার্যকরী সদস্য মোঃ মইনুদ্দিন উজ্জ্বল সহ অন্যরা।
উল্লেখ্য বাংলাদেশ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) পরবর্তী সাধারণ সভা পর্যন্ত সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান (মিজান প্রধান) ও অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজিবুল ইসলাম এবং জনসংযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউদ্দিন দিদার।