ফিরোজ মাহবুব কামাল: শহীদের রক্ত জাতির জনগণের ঈমান শূন্যতা দূর করে। তাই যে জাতি শহীদ পয়দা করতে পারে -সে জাতি ঈমানী শক্তিতে বলবান হয়। তাই শহীদদের রক্ত কখনোই বৃথা যায় না। তারা পায় বিনা হিসাবে জান্নাত। মহান আল্লাহ তায়ালার কাছে তাঁরা অতি প্রিয় বান্দা রূপে গৃহীত হয়।
ওসমান হাদী গুলীবৃদ্ধ হওয়া থেকে প্রমাণিত হলো, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের শত্রুরা বসে নাই। তারা দেশকে অস্থির করতে এবং অস্থিরতার মধ্য দিয়ে পুনরায় দেশকে দখল নেয়ার ষড়যন্ত্র করছে। এ মুহূর্তে যারা দেশে স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্রের বিজয় চায় তাদের বসে থাকার সময় নেই। বুঝতে হবে, শত্রু তার ষড়যন্ত্রে ও নাশকতার কাজে বিরামহীন। তাই স্বাধীনতা প্রেমিকদের ও লড়াইয়ে বিরামহীন হতে হবে।
শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তার হাজার হাজার অনুসারী দুর্বৃত্ত এখনো বাংলাদেশে রয়ে গেছে। ফ্যাসিবাদকে নির্মূল করতে হলে এ দুর্বৃত্তদের অবশ্যই প্রতিহত করতেই হবে। এ লড়াই প্রতিটি বিশ্বাসী মুসলিমের জন্য জিহাদ। এ মুহূর্তে একতা অতি জরুরী।