• ঢাকা |

শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি গ্যাদন ও হিরু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ৮ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,  শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু'র সুস্থতা কামনায় দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর)  দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া  মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসুস্থ দুই নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী,সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন হোসেন,পৌর বিএনপির,পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী,রওশন আলী রশনাই,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জুসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।