• ঢাকা |

রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৭ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল, ১৭ই আগস্ট (শনিবার), দুপুরে কলেজ জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সুজন শেখ, সাবেক সভাপতি টোকন মণ্ডল, যুগ্ম সম্পাদক সিজানুর রহমান শুভ, সহ-সভাপতি রাকিব আলী, সহ-সভাপতি মোঃ হাবিব মুন্সী, যুগ্ম সম্পাদক একরাম হোসেন সেলিম ও সাজেদুর রহমানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস।

দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।