নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসসংলগ্ন কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টিক, বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
উপাচার্য বলেন, “বর্তমান স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই এই স্কুলকে নতুন নির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনে স্থানান্তর করা হবে। শিক্ষার্থীরা ভালো ফল করেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা জোগাবে। এই সাফল্য স্কুলের সুনাম বৃদ্ধি করবে এবং নতুন শিক্ষার্থীদের আকৃষ্ট করবে।”
উল্লেখ্য, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের মোট ২২ জন শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ.) আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৯ জন সাধারণ বৃত্তিসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
নার্সারি: মারিয়ম
প্রথম শ্রেণি: মো. মাহিব আরাফ চৌধুরী
দ্বিতীয় শ্রেণি: সিনথিয়া ইসলাম সিমি
তৃতীয় শ্রেণি: মুবাশশিরাতুল জান্নাত
পঞ্চম শ্রেণি: জারীন হাদীকা
সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
নার্সারি: মো. আরিফুল ইসলাম আদীল, জুবাইর আহমেদ রাফসান
প্রথম শ্রেণি: আহনাফ আদীব
দ্বিতীয় শ্রেণি: মাইশা জান্নাত তুশমি, মো. আরাফাত ইসলাম, এস এম লাবীব রহমান
তৃতীয় শ্রেণি: আনিকা ফারজানা, আতিকা ফারহানা
চতুর্থ শ্রেণি: তাসফিয়া হাসান ত্বোয়া
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতার কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে পেরেছে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা. লুপা খাতুন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।