প্রেস বিজ্ঞপ্তি: আজ ১৩ অক্টোবর সোমবার জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের তৃতীয় দিনে স্পেড ট্রাম্প প্রতিযোগিতায় দ্বিতীয়, তৃতীয় ও চুতর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
স্পেড ট্রাম্প প্রতিযোগিতা মোট ৫৪ জন সদস্য অংশগ্রহণ করেন। খেলায় চতুর্থ রাউন্ডে অংশগ্রহণকারী ৬ জনের মধ্যে প্রথম স্থান দৈনিক সমকালের অমরেশ রায়, দ্বিতীয় স্থান দৈনিক আমার দেশ পত্রিকার শেখ এমরান হোসাইন, তৃতীয় স্থান নূরুল হাসান খান জাস্ট নিউজ, চতুর্থ স্থান অধিকার করেন এনটিভি’র গোলাম কিবরিয়া।
আগামীকাল ১৪ অক্টোবর মঙ্গলবার টেবিল টেনিস একক এবং দ্বৈত প্রতিযোগিতা জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলা আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে।