• ঢাকা |

অলরাউন্ডার  আফিফ ফাইয়াদ পুরস্কৃত


নিউজ প্রকাশের তারিখ : ১১ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ক্রীড়া প্রতিবেদক: অনুর্ধ ১৪ ফেন্ডশিপ ক্রিকেট ম্যাচে খেলে অলরাউন্ডার হিসেবে পুরস্কৃত হয়েছেন আফিফ ফাইয়াদ। সম্প্রতি গোড়ান ক্রিকেট একাডেমির হয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপরীতে খেলে তার বিজয় অর্জন হয়।

৩৫ ওভারের ম্যাচে আফিফ ৩ ওভার বল করে ২টি উইকেট অর্জনসহ ১৭ রান করে। মাত্র ১০ বছর বয়সী আফিফ ফাইয়াদ ক্রিকেট নৈপুণ্যে ইতিমধ্যে অলরাউন্ডার খেতাবটি অর্জন করে নেন সহজেই। এই শিশু ক্রিকেটার একটি বেসরকারি স্কুলে ৪র্থ শ্রণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে তার বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন।