• ঢাকা |

ময়মনসিংহে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ২১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আব্দুল হাফিজ: ময়মনসিংহে এমপিও ভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট(বাবেশিকফো) জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২১ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া ১৫০০/-টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রঞ্জাপন জারির দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক শিক্ষক - শিক্ষিকা অংশ গ্রহণ করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাবেশিকফো ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রুকন উদ্দিন ও  সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন।