• ঢাকা |

সিরাজগঞ্জে  জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে  সংবাদ সম্মেলন


নিউজ প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

‎​শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফ: সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা পদত্যাগ করেছেন।

‎ পদত্যাগের বিষয়টি নিয়ে  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

‎​এ সময়  জেলা জাতীয় পার্টি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য  আমিনুল ইসলাম ঝন্টুসহ বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয়  অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎​সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নিজেদের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

‎তিনি আরও বলেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির  কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অসংগঠনিক প্রক্রিয়ায় গত ০৮/০৯/২০২৬ ইং তারিখে একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। অথচ উক্ত কমিটি গঠন ও অনুমোদনের বিষয়ে জেলা পর্যায়ের  নেতাকর্মীদের যথাযথভাবে সাংগঠনিকভাবে অবহিত করা হয়নি।