• ঢাকা |

বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়ীতে আ'গু'ন


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া : বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়নে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ও অফিস উদ্বোধন করায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসেন আলমের বাড়ীতে আ'গু'ন দিয়েছে দু'র্বত্ত'রা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নেপালতলী ইউনিয়নে বুরুজ বাজারে।
জানা যায়, বুধবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুজরু বাজার কদমতলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। সেই রাতেই দুর্বত্তরা আড়াইটায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলমের বসত বাড়ীতে আগুন দেয়। আগুনে বসতবাড়ী ভস্মীভুত হয়। রাতে আ'গু'ন দেখে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আগুনের ঘটনা ঘটেছে ও আসবাবপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসেন আলম জানান, গত বুধবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুজরু বাজার কদমতলী এলাকায় ব্যাপক গণসংযোগ করার পর রাতেই আমার বাড়ীতে আগুনের ঘটনা ঘটেছে। তবে তিনি কাউকে অভিযুক্ত করেননি। 
বগুড়া-৭ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি।কাউকে অভিযুক্ত করতে চাইনা। আমাদের কর্মী ও নারী ভোটাদের হয়রানী করা হচ্ছে। আমরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আশা করি।