মোহাম্মদ ইউসুফ, বরিশাল: পৃথক পৃথক র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল মহানগর ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর সদর রোডে এসব কর্মসূচি পালিত হয়। র্যালির আগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরিশাল সদর আসনের এমপি ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সস্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সস্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বিভিন্ন ব্যানারে একাধিক র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়ও বরিশালের বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলীয় নেতাকর্মীরা।