• ঢাকা |

পাবনা সাংবাদিকতা জগতের কিংবদন্তি শফিউর রহমান খানকে গভীর শ্রদ্ধায় স্মরণ


নিউজ প্রকাশের তারিখ : ১ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মনছুর আলম, পাবনা: বৃহত্তর পাবনার প্রথম প্রকাশিত দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য মরহুম শফিউর রহমান খানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে পাবনা প্রেসক্লাব।

তার ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭:৩০টায় পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারনণ সম্পাদক জহুরুল ইসলাম। বক্তব্য দেন প্রফেসর শিবজিত কুমার নাগ, মাহাতাব উদ্দিন বিশ্বাস, ডা. ইফতেখার মাহমুদ, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, শামসুর রহমান মানিক, কৃষিবিদ জাফর সাদেক. এ্যাড. নাজমুল হোসেন শাহিন, এ বি এম ফজলুর রহমান, আঁখিনূর ইসলাম রেমন, সাজ্জাদ প্রামানিক বাচ্চু, মির্জা আজাদ, সরদার মিঠু আহমেদ, আলহাজ্ব রাজিউর রহমান রুমী, ছিফাত রহমান সনম, এস এম আলাউদ্দিন, ড. নরেশ মধু, এম জি বিপ্লব চৌধুরী, আহমেদ হুমায়ন কবির তপু, এস এম মাহবুব আলম, ইলিয়াস আহমেদ হিমেল রানা ও এম এ সালাম প্রমুখ।

 

বক্তারা জেলার সংবাদপত্র ও সাংবাদিকতায় শফিউর রহমান খানের কীর্তিময় জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সারাজীবন পাবনার মানুষ তাকে শ্রদ্ধা ও সম্মানে স্মরণে রাখবে বলে উল্লেখ করেন বক্তারা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

দোয়া মাহফিল ও স্মরণসভায় শতাধিক সাংবাদিকসহ পাবনার বিভিন্ন শ্রেণির সূধীজন অংশ নেন।