• ঢাকা |

নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন


নিউজ প্রকাশের তারিখ : ৮ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর ইমপেরিয়াল হোটেলের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার। নির্বাহী সভাপতি হয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন। সহ-সভাপতি পদে রয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. শিহাব উদ্দিন, কাজী মাওলানা মো. সফিউল্লাহ, আলহাজ্ব কাজী মাওলানা মো. আব্দুল হাসিব ভূঁইয়া এবং আলহাজ্ব কাজী হাফিজ আহমেদ মোর্শেদ।

সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন আলহাজ্ব মাওলানা মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব কাজী মাওলানা মো. শাহাদাতুল ইসলাম, কাজী মাওলানা মো. আজিজুর রহমান সুমন এবং কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. মাহমুদুল হক নান্নু, অর্থ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. মোজাম্মেল হোসাইন, দপ্তর সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. নূরুল আমিন, আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী মাওলানা মো. শাহীন পারভেজ, প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা এবং সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা মো. কবির হোসেন।

সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম। সভায় সমিতির স্থায়ী নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্ন দাবি, পেশাগত অধিকার ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় পেশাটির অধিকার ও স্বার্থ সুরক্ষায় সংগঠিতভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা থেকে আগামী ১১ আগস্ট সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিতে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা, শূন্য পদে স্থায়ী নিয়োগ, যোগ্য সন্তানদের নিয়োগের সুযোগ, শিক্ষকতা পেশায় থাকা নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগ বহাল রাখা, বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি এবং পেশার আইনি সুরক্ষাসহ ছয় দফা দাবি তুলে ধরা হবে।

সমিতির নেতারা বলছেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন কমিটির মাধ্যমে এসব দাবি আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যাশা করছেন তারা।