• ঢাকা |

পার্বতীপুরে রেলওয়ে কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 


নিউজ প্রকাশের তারিখ : ২০ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

‎রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে ‘প্রহসন ও বৈষম্য’ এর প্রতিবাদে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় রেলওয়ে জংশন এলাকায় বিভিন্ন শাখা–সংগঠনের শতাধিক কর্মচারী এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। এতে নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, একই দায়িত্ব পালন করেও বিভিন্ন বিভাগে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।
‎বক্তারা ১৫ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে বৈষম্য দূর করে নবম জাতীয় পে-স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
‎কর্মচারীরা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাত হিসেবে রেলওয়ে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সার্বিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুততম সময়ে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা তারা কামনা করেন।
‎এ সময় বক্তব্য রাখেন কেন্দ কেন্দ্রীয় প্রচার সম্পাদক রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল, রফিকুল ইসলাম মিশু, বিভাগীয় সমন্বয় ফজলুর রহমান,  এমপ্লয়িজ  লীগের জীবন চৌধুরী, ডিজেল শাখার সভাপতি নুর আলম, ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা,
সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ বিভিন্ন শাখার নেতাকর্মী।