• ঢাকা |

চাপারহাটে “আনলিমিটেড” তেল সরবরাহ: স্বস্তিতে বাইক চালকরা


নিউজ প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নজরুল ইসলাম বিপ্লব, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকায় অবস্থিত মেসার্স জামেনা ফিলিং স্টেশন ও লাবনা ফিলিং স্টেশন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন গ্রাহকরা।
ফিলিং স্টেশনের মালিক মোঃ জাকির হোসেন (অরেঞ্জ) বলেন, “যার যত টাকার তেল প্রয়োজন, আমরা তা দিচ্ছি। এখানে কোনো সংকট নেই।”
তার এই ঘোষণায় বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাইক চালকরা জানান, সাম্প্রতিক জ্বালানি সংকটের সময়ে এমন উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এতে করে যাতায়াত ও দৈনন্দিন কাজকর্মে আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে না।
এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ শুধু গ্রাহকবান্ধবই নয়, বরং অন্য ফিলিং স্টেশনগুলোর জন্যও একটি উদাহরণ হতে পারে।