নরসিংদী প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত শনিবার (১৭ আগস্ট) বিকেলে শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, ডাকসুর সাবেক জিএস ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ অন্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।