• ঢাকা |

সাতক্ষীরা জামায়াতের মহিলা নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন 


নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার বাশদহা ইউনিয়নের মহিলা রুকন মরহুমা আছমত আরা (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের পরিচালনায় ১৫ফেব্রুয়ারি দুপুট ২টায় কামার বায়সা মরহুমার নিজস্ব বাসভবনে জানাজা নামাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, আছমত আরা দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এই সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য জনাব শহীদ হাসান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা রমজান আলী উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আইয়ুব হোসেন ইউনিয়ন আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি মাওলানা ওসমান গণী প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ।

জানাজা নামাজে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং তার পরিবারের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়। মরহুম তার ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের রেখে গিয়েছেন।

জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার ভাই জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।