মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে নজরুল বর্ষ- ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বর্ষটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, একেএম সাদেকুল হক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।