• ঢাকা |

লালমনিরহাটে মন্দিরের দায়িত্ব পালন করতে গিয়ে দোকান চুরি


নিউজ প্রকাশের তারিখ : ৪ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মো: সাদেকুল ইসলাম লালমনিরহাট :মন্দির পাহাড়ায় নিয়োজিত বিএনপি কর্মীর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার রাতে লালমনিরহাট সদর উপজেলার ত্রিমোহনী ব্রিজের পাশে ফিরোজ মিয়া নামে এক বিএনপি কর্মীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। 
স্থানীয়রা জানায়, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা কৃষকদল কর্তৃক নিয়োজিত কৃষকদল সদস্য ফিরোজ মিয়া স্থানীয় ঘাটেরপাড় সার্বজনীন দুর্গামন্দিরে শারদীয় উৎসবের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এসময় সুযোগ বুঝে অজ্ঞাত চোর বা চোরের সংঘবদ্ধ দল  দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে থাকা মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। 
এসময় ২০ হাজার ৪শ’ টাকা মুল্যের  ৩২ ইঞ্চি একটি ওয়ালটন টিভি, ২ হাজার ৭শ’ টাকার তেল, সাবান ও নগদ ১ হাজার ৮শ’ টাকা চুরি হয়। বিড়ি শ্রমিক কৃষকদল সদস্য ফিরোজ মিয়ার সংসার চালানোর একমাত্র ভরসা ব্যবসা প্রতিষ্ঠানটি। এটি চুরি হওয়ায় ভেঙ্গে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও নেয়া হয়নি কোন প্রয়োজনীয় ব্যবস্থা।  
স্থানীয়রা জানান, ফিরোজ মিয়া প্রতিদিন তার দোকানেই থাকেন। কিন্তু বিএনপি করার কারনে স্থানীয় মন্দিরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বুধবার সকালে এসে দেখতে পানত তার দোকানের তালা ভাঙ্গা। পরে দোকান ঘরের ভিতর গিয়ে দেখতে পান ক্যাশের তালাও ভাঙ্গা। মালামাল নেই, নেই একটি এলইডি টিভিও। তিনি জানান, তার ক্যাশে থাকা নগদ ১ হাজার ৮০০ টাকা ছিল তাও নিয়ে গেছে। সর্বস্ব হাড়িয়ে অসহায় এখন পরিবারটি। 
চুরি হওয়া মালামাল উদ্ধার করে চোরকে আইনের আওতায় আনার দাবী ফিরোজ মিয়ার পরিবারের।