• ঢাকা |

ঢাকা-০৬ আসনে ভিন্ন ধর্মালম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ড. আব্দুল মান্নানের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) দয়াগন্জ ঢাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত ভিন্নধর্মী বোনদের সাথে ড. আব্দুল মান্নান এর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফার সভাপতিত্বে ও আসন পরিচালক কামরুল আহসান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার শাহানা পারভীন লাভলী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. রাশিদা।

প্রধান অতিথির বক্তব্যে ​ড. মুহাম্মাদ আব্দুল মান্নান  ভোটারদের আশ্বস্ত করে বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন,আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কোনো প্রকার ভয়-ভীতি বা চাপের কাছে নতিস্বীকার করবেন না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

​​সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, মন্দির কমিটি ও পঞ্চায়েতের সাথে সমন্বয় করে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার পূরণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো দয়া নয় বরং রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনাদের প্রাপ্য অধিকার এবং এটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানে সনাতন ধর্মের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রভাতী কর্মকর বলেন- বিগত স্বৈরাচারী শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মহিলারা রাস্তায় বের হলে হামলার শিকার হয়েছেন, অনেকের ঘরবাড়ি দখল করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় দায়িত্বে গেলে এই ধরনের নির্যাতন ও দখলদারিত্বের অবসান ঘটবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন প্রীতি চক্রবর্তী, কাকলী ঘরামিকসহ সনাতন ধর্মের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।