• ঢাকা |

মহম্মদপুরে বিএনপি নেতা ও প্যানেল চেয়ারম্যান আহাদ হোসেন আটক


নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাহেব আলী, মাগুরা: মাগুরার মহম্মদপুরে বিএনপি নেতা ও পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদের একটি মিটিং শেষে বের হওয়ার সময় পরিষদ চত্বর থেকেই তাকে আটক করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, প্যানেল চেয়ারম্যান আহাদ হোসেন একটি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে।

অন্যদিকে, পরিবারের দাবি যে মামলায় তাকে আটক করা হয়েছে, সে মামলায় তিনি ইতোমধ্যে জামিনে রয়েছেন। এমনকি আদালতের কাগজপত্র দেখানো হলেও পুলিশ তাকে ছেড়ে দেয়নি।