• ঢাকা |

ঈশ্বরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৫ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আকতার হোসেন শরীফ: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২৫ উপলক্ষে আজ এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রেলি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সানজিদা রহমান। উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। রেলিতে অংশগ্রহণ করেন ঈশ্বরগঞ্জ উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও প্রাথমিক স্কুলের শিক্ষকগণ। রেলি শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকের মর্যাদা ও শিক্ষার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। উৎসব মুকর পরিবেশে পালিত হয়েছে।