• ঢাকা |

চার লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করা হবে: সিভিল সার্জন, বাগেরহাট


নিউজ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী  টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫ কে সামনে রেখে বাগেরহাটের কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন বাগেরহাটের সিভিল সার্জন 
আ স মো: মাহবুবুল আলম। এ সম্মেলনে সিভিল সার্জন জানান, ১২ অক্টোবর থেকে বাগেরহাট জেলার ৯ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের ৪ লক্ষাধিক শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের এ টিকা প্রদান করা হবে। প্রতিটি শিশুকে টিকা কার্যক্রম এর আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম চলছে।
প্রেসব্রিফিং এ বাগেরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ গ্রহন করে। টিকা দান কর্মসূচি বাস্তবায়ন কল্পে প্রতিটি বিদ্যালয়ে রেজিষ্ট্রেশন কাযর্ক্রম চলছে এ কর্মসূচি সফল করনে ব্যাপক প্রচারনায়  সকলে সহযোগিতা কামনা করেন। ব্রিফিং এ অন্যান্যের মধ্যে ডা: রিয়াদুজ্জামান, ডা: মো রিয়াদুজ্জামান, ডা: রিয়াছাত আজিম প্রমূখ উপস্থিত ছিলেন।