• ঢাকা |

নতুন-পুরাতন দ্বন্দ্বে জুলাই ব্যর্থ হওয়ার আশংকা মজিবুর রহমান মঞ্জুর


নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত “নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে জাতীয় সংহতির ৫০ বছর” শীর্ষক গোলটেবিল আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন ও পুরাতনের মধ্যে সমঝোতা না হলে আগামী জুলাই মাসে লক্ষ্য পূরণ সম্ভব হবে না এবং বিপ্লব বিপথগামি হতে পারে এবং জুলাই বিপ্লব  ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।  
গোলটেবিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদের সভাপতিত্বে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, কর্ণেল অবঃ হাসিনুর রহমান। 
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই আলোচনা সভায় মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, নতুনরা বদলে দিয়েছে, নতুনরা সাহস দেখিয়েছে, নতুনরা রক্ত দিয়েছে এবং নতুন একটা ভোর এনে দিয়েছে। তারাও তাদের ভুল স্বীকার করে সংশোধন করবে,একই সঙ্গে পুরাতনোকেও দরদ ও সচেতনতাসহ সংশোধনের পথে আসতে হবে। নতুন ও পুরাতনের সমঝোতা না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, নতুনদের সবচেয়ে বড় সাফল্য হলো হাসিনার পতন,এটি নতুনদের সাহস ও ত্যাগের ফল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয়-আঞ্চলিক প্রভাব-প্রকৃতির কারণে আমরা সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন যে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোন শংকা দেখি না, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা রয়েছে।নতুনদের উদ্দ্যম ও পুরাতনের অভিজ্ঞতা মিলিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে,নয়তো বিপ্লবের সুফল না পেয়ে বিপদের মুখে পড়তে পারে জাতি। তিনি রাজনৈতিক সংশোধন, সংলাপ ও জাতীয় ঐক্যই উত্তরণের একমাত্র পথ হিসেবে চিহ্নিত করেন।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও ছাত্রনেতারা অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত সেমিনার করেন এবং সমন্বয় ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন।