• ঢাকা |

সিরাজগঞ্জে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান জোরদার


নিউজ প্রকাশের তারিখ : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

গোলাম মোস্তফা, তাড়াশ: সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যেই ঘর গ্রাম বাবলাতলায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং আজ রবিবার ঝুরঝুরি তিন মাথায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনের পরে অবৈধ পুকুর খননের সাথে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ভেকু জব্দ করা হবে।

তাড়াশের প্রাক্তন ইউএনও মো: মেজবাউল করিম বলেছেন, অবৈধ পুকুর খনন বন্ধে তিনি সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করবেন, তবে সাংবাদিকদের সৎভাবে কাজ করতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও তাড়াশ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।