মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের আয়োজনে সিরাতুন্নবী( সঃ) মাহফিল ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে মাগুরা শহরের এজি একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাজলিসুল মুফাসিরীনের মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা এফ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. শাহ মোঃ শাহাদাৎ হুসাইন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, মাওলানা মারুফ কারখী, মাওলানা ওসমান গণি সাইফী, কাজী জাবের তাজাল্লা, মাওলানা অহিদুজ্জামান বুলবুল, হাফেজ মাওলানা আকিদুল ইসলামসহ অন্যরা।