আনিছুর রহমান, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক পেশাজীবি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪.০০ টায় পুরাতন সাতক্ষীরা পুন্সিপাড়া আল আমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলামের সভাপত্বিতে ও সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়াদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির আশা-আকাঙ্খা পূরণে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভোটকেন্দ্রে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনসহ সবধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সহিংসতা ঠেকাতে সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
সমাবেশে সকল ইউনিয়নের ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।