খুলনা ব্যুরো: বিভাগীয় সফরের অংশ হিসেবে খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সাংগঠনিক ইফতার মাহফিল সোমবার (০৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন। এছাড়াও এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তি-এর আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তি-এর সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত অতিথিদের সঙ্গে সালাম ও কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে তিনি দেশের চলমান বাস্তবতা নিয়ে মতামত ব্যক্ত করেন এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।