• ঢাকা |

নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকাল


নিউজ প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

খেলাফত মজলিসের শোক, মাগফিরাত কামনা
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় নিজ বাসভবনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মাওলানা সরওয়ার কামাল আজিজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বর্ণাঢ্য দ্বীনি ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা সরওয়ার কামাল আজিজী ছিলেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও গণমানুষের নেতা। তাঁর ইন্তেকালে দেশের ইসলামী আন্দোলনের অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
নেতৃদ্বয় মরহুমের পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তাআলার নিকট তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।