• ঢাকা |

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বৃত্তি ঘোষণা


নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ জসীম উদ্দীন, রাজশাহী: বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকার ‘Allama Muhammad Iqbal Scholarship Program’ ঘোষণা করেছে। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন সম্পূর্ণ ব্যয় নির্বাহের সুবিধা সম্বলিত এই বৃত্তি প্রদান করছে। এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকরা পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে লেখাপড়া ও গবেষণার সুযোগ পাবেন।
এই বৃত্তির মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন সুবিধা, বিমান ভাড়া, বই ও অন্যান্য একাডেমিক ব্যয় নির্বাহ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য সংযুক্ত ব্রোশিওর দ্রষ্টব্য।