• ঢাকা |

কালিয়ার বাগুডাঙ্গায় লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল


নিউজ প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়ার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বাজারে বৃহস্পতিবার সকালে লকডাউন কর্মসূচির প্রতিবাদে  পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দোকানপাট বন্ধ রাখার  প্রতিবাদে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন  মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।