ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, সকাল ১১টায় “গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি : সরকারের দায় ও জবাবদিহিতা” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি হবে আব্দুস সালাম মিলনায়তনে, জাতীয় প্রেসক্লাবে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন নূরুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। স্বাগত বক্তব্য রাখবেন সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:
মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য, পাবনা-১
অধ্যাপক ড. শামীমা তাসনিম, সভাপতি, সম্মিলিত নারী প্রয়াস
তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি
সাদিক কায়েম, ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
জাহিদ আহসান, আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি
রিয়াজুল ইসলাম, ভিপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)
মাজহারুল ইসলাম, জিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)
সেমিনারটির মূল আলোচ্য বিষয় হবে সরকারের দায় ও জবাবদিহিতার আলোকে গণভোট ও জনরায়ের বাস্তবায়নে গড়িমসির কারণ ও সমাধান।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিনারটি শিক্ষাবিদ, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের সুযোগ তৈরি করবে।