নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন ২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১জুলাই) নোয়াগাঁও হাইস্কুল মাঠে গৌরবরদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মালিপাড়া বিএম স্পোর্টিং ক্লাব বনাম গৌরবরদী ফাইটার এলিভেনের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মালিপাড়া বি এম স্পোর্টিং ক্লাব গৌরবরদী এলিভেনকে ট্রাইবেকারে ৫-৪ পরাজিত করে।
খেলায় নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান,রাশেদুল ইসলাম সেলিম, প্রশাসনিক কর্মকর্তা সোনারগা উপজেলা,সেলিম হোসেন দিপু, প্রচার সম্পাদক সোনারগাঁ থানা বিএনপি, মো: আমির হোসেন, সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি,মোঃ আলমগীর মেম্বার সাবেক ইউপি সদস্য, নোয়াগাঁও ইউনিয়ন।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে এরকম খেলার কোন বিকল্প নাই,সারাদেশে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে এ রকম খেলার আয়োজন করতে হবে যাতে যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে পারে।