• ঢাকা |

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মো. ফরহাদ প্রধান,দাউদকান্দিঃবিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও  কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বুধবার (১৬ জুলাই) বিকালে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্ম ীরা উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জ্যোষ্ঠ সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি দাউদকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বিশ্বরোড মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।