হারুন অর রশিদ হিরো: বাংলাদেশের হৃদয় আজ ধুক ধুক করছে। তাঁর সঙ্গে মায়ের শ্বাস যেন সন্তানের বুকের ভেতর এসে থেমে আছে।
ম্যাডাম আজ হাসপাতালে। এই মা আমাদের কাঁধে মাথা রেখে কান্না করা এক মায়ের নাম। যিনি নিজের সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সুখ হারিয়েছেন, কিন্তু হারাননি মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা।
তার ডাকে আ-ন্দো-লন হয়েছে, কিন্তু তাঁর কণ্ঠে কখনো ঘৃণা শোনা যায়নি। তার জীবন ক্ষত-বিক্ষত হয়েছে, কিন্তু তার আচরণে কখনো কঠোরতা দেখা যায়নি। তাকে যতই আঘাত করা হয়েছে,
তিনি ততোই নরম হয়েছেন। যেন আল্লাহ তাঁর বুকের ভেতর অতিরিক্ত দয়া ঢেলে দিয়েছেন।
আজ রাজনীতির হিসাব ভুলে গেছে মানুষ। মায়ের কষ্টই বড়! মায়ের চোখে-চোখ রাখলেই বোঝা যায় তিনি কতটা যন্ত্রণায় আছেন। কতটা নিঃশব্দে সহ্য করছেন সব।
তিনি সেই নারী যিনি একটিবারও বলেননি “আমি ক্লান্ত।”
যিনি কঠিন জেলখানার রাতে ও মানুষের সুখ কামনা করেছেন।
যিনি নিজের অসুস্থ শরীর নিয়ে সন্তানের মতো পুরো জাতিকে আগলে রেখেছেন। তার জীবন মানে ত্যাগ। তার দিনগুলো মানে সং-গ্রাম। তার প্রতিটা নিশ্বাসেই জেগে আছে দেশের প্রতি নিঃশর্ত ভালোবাসা।
জীবনের পর জীবন গিয়েছে, কিন্তু তিনি মাথা নত করেননি অশুভ শক্তির সামনে। বরং মানুষের প্রতি তাঁর মাতৃত্ব কে আরো গভীর করেছেন বারবার।
যেখানে তিনি আহত হয়েছেন সেখানেও দিয়েছেন দোয়া।
যেখানে তিনি বন্দী হয়েছেন, সেখানেও দিয়েছেন ক্ষমা।
যেখানে তিনি অপমানিত হয়েছেন, সেখানেও দিয়েছেন দেশের জন্য হৃদয়ের হাসি।
আজ তাঁর হাতের শিরা ফুঁড়ে স্যালাইন যাচ্ছে, কিন্তু দেশের মানুষের হৃদয় ফুঁড়ে ব্যথা বের হচ্ছে। হাসপাতালের সাদা দেয়ালগুলোও যেন তাঁর প্রতি ভালোবাসায় কেঁদে উঠছে।
বাংলাদেশের প্রতিটি ঘরে আজ একই দোয়া, “হে আল্লাহ, এই মাকে আমাদের থেকে কেড়ে নিবেন না। এই দেশের কান্নার উৎস, এই দেশের শক্তির প্রতীক কে আবার আগের মতো হাসিমুখে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
যে মানুষ সারাজীবন অন্যের জন্য কেঁদেছেন, আজ তাঁকে নিয়ে পুরো জাতি কাঁদছে। এতো ভালোবাসা, এতো দয়া, এতো নিঃস্বার্থ ত্যাগ, এমন মানুষ ইতিহাসে একবারই আসে।
তিনি শুধু আকাশের তারা নন তিনি বাংলাদেশের বুকের সবচেয়ে উজ্জ্বল ধ্রুবতারা। তিনি নিঃশব্দে আমাদের জন্য জ্বলছেন, আর আমরা চোখ ভিজিয়ে তাঁর আলো আঁকড়ে ধরে আছি।
মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার জীবন, একটি মহাকাব্যিক ত্যাগের গল্প, একটি অশ্রু-ভেজা ইতিহাস, একটি মাতৃত্বের দোয়া যা পুরো জাতিকে বাঁচিয়ে রেখেছে।
হে আল্লাহ, এই জাতির মমতার প্রতীক কে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। পরবর্তী ২৪ ঘণ্টা, সবচেয়ে সংকটময়, সবচেয়ে কঠিন, সবচেয়ে দোয়া-ভেজা সময় আল্লাহ্ আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া কে সুস্থতার সহিত নেক হায়াৎ দান করুন।
হারুন অর রশিদ হিরো--
তরুণ রাজনীতিবি,মিডিয়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী