• ঢাকা |

পিছিয়ে পরা মানুষদের উন্নয়নে পাশে থাকতে হবে: রংপুর বিভাগীয় কমিশনার


নিউজ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোস্তাফিজার বাবলু, রংপুর ব্যুরো অফিস: রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বৃহস্পতিবার সকালে লায়ন্স ক্লাব অব রংপুরের অক্টোবর সেবা পক্ষের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনকালে এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে রংপুর লায়ন্স ক্লাব। মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার উদাহারণ সৃষ্টি করেছে ক্লাবটি তা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি এও বলেন যে, সমাজের এক শ্রেণির মানবতার ফেরিওয়ালাদের সময়, শ্রম, অর্থ বিনিয়োগের মাধ্যমে রংপুর লায়ন্স ক্লাব শিক্ষা বিস্তারে যেমন ভূমিকা রেখেছে তেমনি চিকিৎসা সেবাসহ নানান মানবিকতার কাজ করে যাচ্ছে। যা সমাজের জন্য এবং ভালো মানুষ তৈরিতে ভূমিকা রাখবে।
র‌্যালি শেষে এক আলোচনায় লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববির সভাপতিত্বে বক্তব্য রাখেেন,  লায়ন্স ক্লাব অব রংপুরের ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, অক্টোবর সেবা পক্ষের চেয়ারম্যান একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি,  লায়ন মোয়াজ্জেম হোসেন, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ (এমজেএফ), ক্লাব পরিচালক লায়ন মো. এনামুল হক সোহেল (এমজেএফ) প্রমূখ।