প্রেস বিজ্ঞপ্তি: আজ ১২ অক্টোবর রবিবার জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনে স্পেড ট্রাম্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ৫৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হন জাফর ইকবাল, গোলাম কিবরিয়া, জাহিদুজ্জামান, নূরুল হাসান খান, সুকুমার রায়, এসএমএ কালাম এবং মীর ফরিদ।
খেলায় চতুর্থ রাউন্ডে উত্তীর্ণ হন এমরান হোসেন এবং অমরেশ রায়। আগামীকাল ১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলা আবদুস সালাম হলে স্পেড ট্রাম্প প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।