• ঢাকা |

অসুস্থ জমাদ্দার আবুল কালাম আজাদ: সুস্থতার জন্য সবার দোয়া কামনা


নিউজ প্রকাশের তারিখ : ১২ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: আমাদের এলাকার অত্যন্ত সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব বড় ভাই জমাদ্দার আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল তাঁর এনজিওগ্রাম করা হবে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, পরীক্ষায় যদি হার্টে কোনো ব্লক ধরা পড়ে, তাহলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে রিং (স্টেন্ট) পরানো হতে পারে। পরিবারের সদস্যরা তাঁর সুস্থতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এদিকে, তাঁর অসুস্থতার খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে বিনীতভাবে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।