৮ জানুয়ারি ২০২৬ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৪টা,জামেয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা,নতুন বাগ, রামপুরা, ঢাকা।
১২ দলীয় জোট কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেনের সঞ্চালনায়, মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে বলা হয়
স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি তৃতীয় বিশ্ব ও ইসলামী বিশ্বের মহান নেতা জননন্দিত রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মনি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাতা, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের মা স্বনির্ভর বাংলাদেশের রূপকার ইতিহাসের পাতায় স্বেচ্ছায় কারাবরণকারী,বেগম খালেদা জিয়া তার অক্লান্ত পরিশ্রম তীক্ষ্ণ ধিশক্তি এবং সৃজনমুখী সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে উচ্ছাসন গড়ে তুলেছেন তা তার নিজের অর্জন যেকোনো জনসভায় তার কথা শোনার জন্য যে হাজার হাজার লোকের সমাগম হয় তা তার আন্তরিক উষ্ণতার নিয়ন্ত্রণ। রাজপথ থেকে নিয়ম তান্ত্রিক আন্দোলনের অর্জন করা পথে অগ্রসর হয়ে তিনি পৌঁছে গেছেন জনতার মনের দুয়ার পর্যন্ত, তার ঘোষণায় নেই কোন প্রকার প্রতিহিংসার অশুভ সংকেত। রাজনীতিতে তিনি রূপান্তরিত করতে চেয়েছেন জনকল্যাণমুখী আদর্শবাদী এক পরিশিলিত সামাজিক কর্মকান্ডে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসি করেন, আমিন।
বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মোহাম্মদ আবু হানিফ, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।