• ঢাকা |

নুরুল ইসলাম বুলবুলের মোবাইল ফোন হারিয়ে গেছে, জিডি নথিভুক্ত


নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও চাপাই-নবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মু. নুরুল ইসলাম বুলবুলের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস-২৩ আলট্রা এন্ড্রয়েড মোবাইল ফোনটি সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনে জনাব নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত ফেসবুক পেইজ, টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়া সমূহ লগ-ইন করা ছিল।

এবিষয়ে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পল্টন থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নং- ৯৩৩, তারিখ- ১৬/০২/২০২৬। বিষয়টি সকলের অবগতির জন্য প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হলো।