মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুন পারভেজ বলেছেন, দেশব্যাপি ২৫ কোটি গাছ এবং ২০ হাজার কিলোমিটর খাল খননের মাধ্যমে বিএনপি সাধারন মানুষের তথা কৃষকের জীবনমান উন্নয়নে কাজ শুরু করছে। আর এরই অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার বিলধানজিয়া হতে ভোইশগাড়া পর্যন্ত পরিত্যক্ত খালটি পুনঃ খননের উদ্যোগ নিযেছে।
শনিবার দুপুরে সকালে শিবগঞ্জ উপজেলার ভোইসগাড়া এলাকায় তিনি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি সেখানে একটি আমের গাছ রোপন করেন। শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।
খাল খননের উব্ধোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে উত্তরবঙ্গ তথা চাঁপাইনবাবগঞ্জে পানির নিস্তার যেভাবে নেমে যাচ্ছে তা স্থিতিশীল করতে বিএনপি সরকারের নেয়া পদ্মা ব্যারেজ প্রকল্প এবং খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।